বাংলাদেশিদের ‘ছোটলোক’ বলে সম্বোধন করলেন কলকাতার বাংলা ব্যান্ডদল ফসিলসের জনপ্রিয় ভোকালিস্ট রূপম ইসলাম। তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যম বাংলাদেশিদের এমন কথা বলেন এ কণ্ঠশিল্পী।
সম্প্রতি অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ-ভারতের মধ্যকার বির্তকিত কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে বাংলাদেশিদের প্রতিক্রিয়ায় ক্ষুদ্ধ হয়ে ‘নতুন পাকিস্তান’র অভ্যূদয় ঘটেছে বলেও মন্তব্য করেছেন রূপম।

রূপমের এ স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো- ‘অনেক ম্যাচ জিতেছি, তার থেকে অনেক অনেক বেশি ম্যাচ হেরেছি। তথাকথিত ভারত-পাকিস্তান বিদ্বেষের গল্প শুনেছি, কিন্তু আমার পরিবেশে কখনো ছায়া ফেলেনি। অত্যন্ত লজ্জার সঙ্গে গত কয়েক দিন ধরে এক নতুন পাকিস্তানের অভ্যূদ্বয় সহ্য করছি, আমার অভিজ্ঞতায় যা বিরলতম’।
রূপম আরো বলেন, ‘আর যাই করি এইসব ছোট লোকদের আর কখনোই আমি মানুষের মর্যাদা দিব না। সরি! এদেরকে যদি বাঙ্গালি বলি তাহলে আমি অস্বিত্বের সংকটে পড়ে যাব। হয় আমি বাঙ্গালি, বুকের পাটাওয়ালা, হেরে গিয়ে একে ওকে দোষ দিয়ে প্যানপ্যানানি গাওয়া, না। সৌরভ গাঙ্গুলির মতো শতো অবিচার সহ্য করে মাঠে জবাব দেয়ার মতো বাঙ্গালি; অথবা এরা। এই ধরনের ছোটলুকামির কোনো দরকার ছিল কি?’
এ স্ট্যাটাস দেয়ার বেশ পরে রূপম তার এ স্ট্যাটাসটি ফেসবুক থেকে ডিলিট করে আরেকটি স্ট্যাটাস দেন। এখানে তিনি উল্লেখ করেন- গুরু মাসুদুল হক (ঢাকা ব্যান্ডদলের ভোকালিস্ট) এর প্রস্তাবে এ স্ট্যাটাসটি তিনি মুছে ফেলেন।
কেএইচ





