নাটকের গান জাদুর শহর, অ্যালবাম জাদুর শহর, টেলিভিশন চলচ্চিত্রে কানামাছি সত্য এবং এমটিভিতে মিউজিক ভিডিও সম্প্রচারের মধ্য দিয়ে গেল বছরটা দারুণ কাটিয়েছে ভিন্নধারার ব্যান্ড চিরকুট।
চলতি বছরেও তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। গেল ছয় মাস স্টেজ শোর পাশাপাশি নিজেদের ব্যস্ত রেখেছে স্টুডিও ওয়ার্কে। এরই মধ্যে রেকর্ড শেষ করেছে নিজেদের নতুন অ্যালবামের। নাম রেখেছে 'লালে লাল'। এ অ্যালবামটি প্রকাশের আগেই গেল ৩রা আগস্ট বন্ধু দিবসে নিজেদের প্রথম অ্যালবাম চিরকুটনামা থেকে বন্ধু শীর্ষক গানটির ভিডিও প্রকাশ করেছে ব্যান্ড চিরকুট। তার ওপর ভিডিওটি নির্মাণ করেছেন চিরকুটের গিটারশিল্পী ইমন চৌধুরী। ভিডিওটিও বেশ প্রশংসা কুড়াচ্ছে এখন। সেই ফাঁকে চিরকুট এখন মহাব্যস্ত সময় পার করছে স্টুডিওতে। চলছেন নতুন অ্যালবাম লালে লাল'র শেষ পর্যায়ের কাজ।
চিরকুট ড্রামার পাভেল অরিন জানিয়েছেন, তাদের আগামী অ্যালবামের নাম রাখা হয়েছে লালে লাল। বরাবরের মতো এই অ্যালবামেও বৈচিত্র্যময় গান করার চেষ্টা করেছি। এর বেশি কিছু অ্যালবাম প্রকাশের আগে বলতে চাই না।
এদিকে চিরকুট সূত্রে জানা গেছে, অ্যালবামটি সেপ্টেম্বরের শেষদিকে আসছে কোরবানির ঈদ উপলক্ষে বাংলাদেশসহ আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে একযোগে।
ঢাকা, ৭ আগস্ট, ৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেআই





