বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। কাজ করছেন একের পর এক ছবিতে। বিশ্রাম নাই বললেই চলে, সময়ের এই ব্যস্ত নায়িকার। ২২শে আগস্ট রাতে বি.এফ.ডি.সি. তে ‘ওয়ার্নিং’ ছবির শুটিং-এ ব্যস্ত সময় কাটাচ্ছিলেন মাহি।

শর্ট শেষ হবার পর, ক্যামেরার স্থান পরিবর্তনের সময় একটি গাছের গুড়ির উপর মাথা রেখে হঠাৎ করেই ঘুমিয়ে যেতে দেখা গেলো তাকে। সারাদিন শুটিং এ ব্যস্ত থাকাতে একটুও বিশ্রামের সময় পাননি বলে জানান মাহি। তাই কিছুক্ষণের জন্য বিশ্রাম নেবার চেষ্টা তার।

সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ওয়ার্নিং’ ছবিতে মাহির সাথে অভিনয় করছেন হালের আরেক জনপ্রিয় নায়ক আরিফিন শুভ।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই