পেশাদার খুনি হয়ে দর্শকদের সামনে উপস্থিত হতে যাচ্ছেন অপু বিশ্বাস। শামীম আহমেদ রনি পরিচালিত ছবিটির নাম ‘বস-দ্য ডন’। যেভাবেই হোক ছবিতে পেশাদার খুনি চরিত্রটি ফুটিয়ে তুলতে মরিয়া হয়ে আছেন অপু।  সম্প্রতি ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন অপু। তার বিপরীতে অভিনয় করবেন শাকিব খান। ছবিটি প্রযোজনা করছে খান ফিল্মস

অপু বিশ্বাস জানান, এতদিন শুধু কমন কিছু চরিত্রের ভেতর দিয়েই আমাকে যেতে হয়েছে। এবার ভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। নিজেকে ভালোভাবে দর্শকদের সামনে তুলে ধরতে চাই। আর এজন্য সামনের মার্চ মাসে শুরুতে মার্শাল আর্ট শিখব। বাইক চালানোও শিখতে হবে।

জেআই