বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। নিজের কাজের ফাঁকে নিয়মিত শরীরচর্চা ও যোগব্যায়াম করেন এ অভিনেত্রী। হঠাৎ পার্কে গিয়ে ব্যাপক চটেছেন এই নায়িকা।
এর কারণ, তারকাদের দেখলেই সাক্ষাৎকার কিংবা ছবি তুলতে ছুটে আসেন ফটোগ্রাফাররা।বিমানবন্দর কিংবা পাড়ার রাস্তা কোথাও রেহাই পান না তারকারা। আর ব্যাপারটি খুবই অপছন্দ করেন ক্যাটরিনা। কিন্তু তবুও অনেক সময় নিজের মান রাখতে হাসিমুখে পোজ দেন ক্যামেরার সামনে।
সম্প্রতি পার্কে শরীরচর্চা করতে গিয়েও ফটোগ্রাফারদের চোখ আড়াল করতে পারেননি তিনি।এসময় তার ছবি তুলতে চাইলে ক্যামেরা বন্ধ করতে বলেন তিনি। গত শুক্রবার ( ১৮ নভেম্বর) মুম্বাইয়ের একটি পার্কে বন্ধু ইয়াস্মিন করাচিওয়ালার সঙ্গে শরীর চর্চা করতে বের হয়েছিলেন ক্যাটরিনা।আশপাশের মানুষও নিয়মিত হাঁটতে আসেন ওই পার্কে।
কিন্তু ক্যাটরিনাকে গাড়ি থেকে নামতে দেখা মাত্রই ক্যামেরা নিয়ে হাজির হন ফটোগ্রাফাররা।তারা ছবি, ভিডিও তোলা শুরু করতেই ক্যাটরিনা তাদের উদ্দেশে বলেন, শোনো তোমরা ক্যামেরা নীচে করো। পার্কে আমরা শরীরচর্চা করতে এসেছি। নিজেদের মতো কিছুটা সময় কাটাতে চাইছি।কিন্তু এরপরও অনেকেই ফোনে ছবি তুলতে চাচ্ছিলেন। ক্যাটরিনা তাদেরকেও বলেন, 'দয়া করে ফোনটা তোমার নীচে নামাও, আমি কোনো ছবি তুলব না। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।
এবিএস





