জনপ্রিয় অভিনেত্রী তিশা এবার অভিনয় করবেন দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে। শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে তাদের দুজনকে একসাথে দেখা যাবে। গত শুক্রবার তিনি ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

তিশা বলেন, ছবির গল্প অসাধারণ। ছবিতে আমি একজন অপরাধ বিষয়ক সাংবাদিক। আমার নাম থাকে সিমি।  এইছাড়া শাকিব খান এই দেশের শীর্ষ তারকা। তার সাথে কাজ করার ইচ্ছা ছিল অনেক দিন যাবত। এইছাড়া পুরো টিমটা একটা নবীন টিম। আমরা সবাই মিলে একটা ভাল কাজ উপহার দিতে পারব।

‘চরিত্রটির জন্য তিশার বিকল্প আমরা কাউকে ভাবতে পারিনি। তাই তিশাকে আমরা নির্বাচন করেছি। তাছাড়া তিশার সবশ্রেণির দর্শকের কাছে গ্রহণযোগ্যতা আছে যা কিনা আমাদের ছবির জন্য ভাল দিক।’ তিশাকে নেওয়ার কারনটা এইভাবেই জানালেন পরিচালক শামীম আহমেদ রনি।

বাংলাএক্সপ্রেস ফিল্মস প্রযোজিত এবং দি অভি কথাচিত্র পরিবেশিত এই চলচ্চিত্রে আরও অভিনয় করবেন আঁচল, পড়শী, কাবিলা, মিশা সওদাগর প্রমুখ।

ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ছবিটির শুটিং শুরু হবে।

জেআই