আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে নয় দিনব্যাপী ‘এমআইবি-গানমেলা’। উপলক্ষটি নিয়ে সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনটি যেন তারকাদের মেলায় পরিণত হলো। নবীন-প্রবীণ অনেক শিল্পীই এখানে উপস্থিত। ছিলেন কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা, ফেরদৌস ওয়াহিদ, আসিফ আকবর, বিপ্লব, লুৎফর হাসান, লোপা হোসাইন, কাজী শুভ, সোহেল মেহেদী, রিংকু, নওরীন, মুহিন, পারভেজ, পুলক, পুতুল ও আর্নিক, সংগীত পরিচালক শেখ সাদী খান, বাসুদেব ঘোষ, ইবরার টিপু, গীতিকবি জুলফিকার রাসেল এবং যন্ত্রসংগীত শিল্পী দেবু চৌধুরীসহ অনেকে।

নিজেদের বক্তব্যে এমন উদ্যোগে ভালোলাগা ও সাধুবাদ জানান তারা। তবে কাগজে বাঁধা অনুষ্ঠান সূচির বাইরেও তারকাদের দেখা গেছে আড্ডা আর খুনসুটিতে মেতে ওঠতে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মাঠে ১৭ এপ্রিল পর্যন্ত চলবে এ মেলা। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থী ও শিল্পীরা এতে অংশ নিতে পারবেন। এর আয়োজক মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশনের (এমআইবি)।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৮০ সালে বাংলাদেশে প্রথমবারের মতো অডিও ক্যাসেট সমিতি নামে যাত্রা শুরু হওয়া এমআইবি নতুনরূপে হাল ধরে ২০০৯ সালে। তখন থেকে দেশীয় সংগীতের পৃষ্ঠপোষকতা ও প্রসারের কাজে নিয়োজিত রয়েছে এই সংগঠনটি। তারই ধারাবাহিকতায় এই গানমেলা।

জেআই