আত্মহত্যা ঠেকাতে সিলিং ফ্যান নিষিদ্ধের দাবি উঠেছে। তাও আবার সংবাদ সম্মেলন করে খোদ দেশের প্রধানমন্ত্রীর নিকট এ আবেদন।
কয়েকদিন আগে আত্মহত্যা করা ভারতীয় টিভি সিরিয়াল অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত বলিউড অভিনেত্রী রাখী সায়ন্তনী সাংবাদিক সম্মেলন করে এ দাবি জানান সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে।
রাখীর বক্তব্য- বাড়িতে সিলিং ফ্যান থাকলে খুলে ফেলুন। টেবিল পাখার হাওয়া খান বা কষ্ট করে বাড়িতে এসি বসিয়ে নিন। কিন্তু সিলিং ফ্যান আনবেন না, থাকলে খুলে ফেলুন। কেননা সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করছে ঘরের মা-মেয়েরা। তাদের সত্যিই ভালবাসলে সিলিং ফ্যান হটান।
প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে উদ্যোগী হতে আবেদন করে রাখী বলেন, সব গৃহস্থ বাড়ি থেকে সিলিং ফ্যান খুলে নিতে নির্দেশ দিন আপনি।
রাখীর মতে, ভারত মাতা কী জয়’ বলার চেয়েও বেশি জরুরি সিলিং ফ্যান খোলা, নিষিদ্ধ করার ব্যবস্থা করা।
কিন্তু আর্থিক সঙ্গতি নেই, এমন কারও পক্ষে সিলিং পাখা থাকতে আরেকটা ফ্যান কেনা কি সম্ভব? রাখী বলছেন, গরিব লোকেরা নতুন টেবিল ফ্যান কিনতে না পারলে জানান। আমরা ৫ হাজার পাখা কিনে দেওয়ার ব্যবস্থা করব! দেখা যাক, প্রধানমন্ত্রী কী করেন?
এমআইএস।





