একটা সময় বলিউড তারকা হৃতিক রোশন ও সুজানের জুটি ছিল অন্যতম সেরা। কিন্তু সময় ও পরিস্থিতি সব কিছু বদলে দিয়েছে। ১৪ বছরের বিবাহিত জীবনে বিচ্ছেদ ঘটেছে।
হৃতিক ও সুজানের বিবাহবিচ্ছেদও হয়ে গিয়েছে। পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই তাদের আইনি বিচ্ছেদ ঘটেছে বলে হৃতিক, সুজান-দুজনেই জানিয়েছেন। দুজনের বিচ্ছেদের সংবাদ সবাইকে চমকে দিয়েছিল। এবার অপেক্ষা করছে আরও চমক।
জানা গেছে, সুজান ফের গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রাক্তন স্বামীরই এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে। তবে সেই বন্ধু কে, তা স্পষ্টভাবে জানা যায়নি। তিনি অর্জুন রামপাল, না অন্য কেউ, তা সময়ই বলে দেবে।
অন্যদিকে জানা গেছে, অর্জুনও তার স্ত্রী মেহেরকে ডিভোর্স দিতে রাজি হয়েছেন। সূত্রের খবর, সুজানের পরিবার কিন্তু তার দ্বিতীয় বিয়ের একেবারেই পক্ষপাতী নয়।
২০০০-এ বিয়ে হয়েছিল হৃতিক ও সুজানের। তাদের দুটি সন্তান রয়েছে।
ইআর





