ধর্ষকের বিচার দাবি করছেন জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বিরও। তবে এক্ষেত্রে তিনি মবের পক্ষে। অন্যান্য ক্ষেত্রে মবকে সমর্থন না করলেও ‘ব্যাচেলর পয়েন্টের’-এর শুভর দাবি, রামিসার হত্যাকারীর ওপর মব জাস্টিস প্রয়োগ করা হোক। মিরপুরে শিশু লামিসাকে ধর্ষণের পর হত্যা, যা বললেন শাহানাজ খুশি

নিজের ফেসবুকে মিশু লিখেছেন, ‘কোনোকিছুর মবজাস্টিস গ্রহণযোগ্য‍্ নয়। ধর্ষণকরীর ক্ষেত্রে মবজাস্টিস অত‍্যাবশ‍্যকীয়। কারণ বাংলাদেশে এর কোনো জাস্টিস নাই।’

মন্তব্যের ঘরে অনেকেই সমর্থন করেছেন অভিনেতাকে। ওকজন লিখেছেন, ধর্ষকের সাথে কোনো আবেগ চলবে না। অন্য একজনের কথায়, সঠিক বলেছেন। বাকিরাও সহমত জানিয়েছেন।

অনেকদিন হলো দেশ ছেড়েছেন মিশু। থিতু হয়েছেন কানাডার টরেন্টো শহরে। তবে দর্শকদেরও নিরাশ করছেন না অভিনেতা। কেননা প্রিয় তারকাকে তারা দেখতে পাচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ শুভ চরিত্রে।

এমএম