করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চলচ্চিত্র অভিনেতা আলমগীর। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
আলমগীরের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।
ফেসবুকে তিনি লেখেন, “আলমগীর সাহেবের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। স্থানীয় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল খুবই আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা দিচ্ছেন। ওনার মধ্যে দারুণ স্পিরিট রয়েছে। আলহামদুলিল্লাহ্, তিনি এখন ভালো আছেন। তার পুরোপুরি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছি।”
গত ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) তারকা দম্পতি নায়ক আলমগীর ও গায়িকা রুনা লায়লা করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেছিলেন। এরপর গত ১৭ এপ্রিল তারা দ্বিতীয় ডোজটি নেন।
পরদিন ১৮ এপ্রিল জানতে পারেন করোনা পজিটিভ আলমগীর। একই দিন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।
এমবি





