বলিউড অভিনেতা সদাশিব আম্রপুরকর মারা গেছেন। সোমবার ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৪ বছর। বেশ কিছুদিন ধরেই ফুসফুসের সংক্রমণ নিয়ে এক বেসরকারি হাসপাতালের আইসিসিইউতে ভর্তি ছিলেন তিনি।
১৯৮৪ সালে অর্থসত্য সিনেমার জন্য পার্শ্বচরিত্র বিভাগে প্রথমবার তিনি ফিল্ম ফেয়ার পুরস্কার পান। এরপর তিনি ভিলেনের ভূমিকায় অভিনয় করে ১৯৯১ সালে সদক ছবির জন্য ফিল্ম ফেয়ার পুরস্কার পান।
মিস্টার ইন্ডিয়া, গুপ্তের মতো ছবিতেও ভিলেনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পাশাপাশি তিনি আঁখে, ইসক, কুলি নম্বর ওয়ানের মতো সিনেমাতেও অভিনয় করেছিলেন। সদাশিবের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।
জেআই





