রোমিও ভার্সেস জুলিয়েট ছবির বাংলাদেশ অংশের শুটিং চলছে গাজীপুরে। এতে অংশ নিচ্ছে মাহি ও অঙ্কুশ। শুটিং চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত।
যৌথ প্রযোজনার এই ছবিটি পরিচালনা করছেন কলকাতার অশোক পাতি এবং বাংলাদেশের আবদুল আজিজ।
ইতোমধ্যে ছবিটির নব্বই শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের শুটিং বাংলাদেশে হচ্ছে।
মাহি ও অঙ্কুশ ছাড়া এই ছবিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, রেবেকা, কাবিলা প্রমুখ। শুটিং শেষ করে আগামী ১৫ নভেম্বর অঙ্কুশ বাংলাদেশ ত্যাগ করবেন।
ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসকে ফিল্মস এবং বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া।
জেআই





