বিশ্বকাপ শেষে ভারতে আরো এক ক্রিকেট উৎসবের সূচনা হতে যাচ্ছে। ৯ এপ্রিল শুরু হতে চলেছে আইপিএল সিজন ৯।

তার আগে নিজের টিমকে আরো একটু তাতিয়ে তুলতে শাহরুখ খান নিয়ে এলেন কেকেআর-এর নতুন অ্যানথেম, আমি কেকেআর।

করব, লড়ব, জিতব রে/ করব লড়ব রে, জিতব রে। নাইটদের এই থিম সংয়ের সঙ্গে এবার দেখা যাবে নতুন অ্যানথেম।

কেকেআর ক্রিকেটাররা ছাড়াও এই অ্যানথেম ভিডিওতে রয়েছেন কিং খান নিজেও। আইপিএল উতসবে কলকাতার রন্ধ্রে রন্ধ্রে থাকবে কেকেআর। এমনটাই দেখানো হয়েছে ভিডিওতে। বাদশার গলাতে শোনা যাচ্ছে কলকাতার ক্রিকেট প্রেমের গল্প।

 

এমআইএস।