সৌন্দের্য্যের আভিজাত্যের নতুন প্রতীক হতে যাচ্ছেন সময়ের আলোচিত জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি! দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যালসের অন্যতম জনপ্রিয় পণ্য স্যান্ডালিনা স্যান্ডাল সোপের নতুন মডেল হিসেবে কাজ করতে যাচ্ছেন।
আগামী এপ্রিল মাসেই বিজ্ঞাপনটির শুটিং হবার কথা রয়েছে। এ পণ্যটির বিজ্ঞাপনের শুটিং হবে ভারতে।
এ প্রসঙ্গে পরী মণি বললেন,''প্রথম বিজ্ঞাপনটি দর্শকদের কাছে যেমন সাড়া পেয়েছিলো, আশা করছি নতুন বিজ্ঞাপনটিও দর্শকদের ভালো লাগবে। এতে দর্শকরা আমাকে নতুন রূপে দেখাতে পাবেন।"
পরী আরো বলেন, "দেশীয় এই জনপ্রিয় ব্রান্ডের মডেল হবার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছি। পাশাপাশি আমাকে যারা পছন্দ করেন তাদের প্রতি একটা চাওয়া সবাই দেশীয় পণ্য ব্যবহার করবেন। তাহলে দেশের কোম্পানিগুলো আরো এগিয়ে যাবে।''
উল্লেখ্য,বেশ দীর্ঘ সময় ধরে কোহিনূর কেমিক্যালসের এই পণ্যটির মডেল এবং ব্র্যান্ড আম্ব্যাসেডর ছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে সময়ের দাবিতে এবার জয়াকে হটিয়ে ''সৌন্দের্য্যের আভিজাত্যে স্যান্ডালিনা স্যান্ডাল সোপ''- এর নতুন মডেল হলেন পরী মণি। এবার দেখার বিষয় এই বিজ্ঞাপনের মাধ্যমে পরী মণি সৌন্দের্য্যের আভিজাত্যে জয়াকে টপকাতে পারেন কি না।
ইআর





