বাবা ফুটবলের ভক্ত। সেটা জানেন বলেই মেয়ে ইরা খানের এমন উদ্যোগ। মেয়েকে হতাশ করেননি বাবা আমির খান। ফুটবল নিয়ে কারিকুরিও দেখিয়েছেন। তার সঙ্গে ছিলেন অভিষেক বচ্চন ও হৃতি্বক রোশন।
রোববার মুম্বাইয়ে এই বলিউড তারকারা একটি চ্যারিটি ফুটবল ম্যাচ খেলেছেন, যে ম্যাচ আয়োজন করেন আমির খানের মেয়ে ইরা। তিনি একটি বেসরকারি দাতব্য সংস্থার সঙ্গে কাজ করেন। সে সংস্থার জন্য তহবিল জোগাতে এ ম্যাচের আয়োজন ।
ঢাকা, ২২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





