ছবির কৃষ্ণাঙ্গ দুজন মানুষকে চেনা যাচ্ছে? যাচ্ছেনা? এরা হচ্ছেন আরেফিন শুভ ও মাহিয়া মাহি। আর ছবির নাম “ওয়ার্নিং”। সী বিচে আসা পর্যটকরা দুজনকেই ভূত মনে করে ভুল করতে পারেন অনায়াসেই।

অদ্ভুতুড়ে পোষাকে এ দৃশ্য ধারনের একসময়ে হঠাৎ তারা পুরনো দিনের একটি ক্যাসেট প্লেয়ার কাঁধে তুলে নেয়। অমনি অপর জন ভিন্নরকম অঙ্গ ভঙ্গি করতে শুরু করে। আস্তে আস্তে তাদের সঙ্গে বেশ কয়েকজন সঙ্গীও জুটে যায়। এসব ঘটনার মঞ্চায়ন ঘটেছে, সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতে।

মূলত ৬ সেপ্টেম্বর থেকে কক্সবাজার সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ওর্য়ানিং’ ছবির চিত্রধারণের কাজ।

ঢাকা, ১১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই