প্রথমবারের মত সাংবাদিক চরিত্রে কাজ করলেন ছোট পর্দার দর্শক প্রিয় অভিনেত্রী ঈশানা। বিটিভির জন্য নির্মিত এ নাটকের নাম ''আমরা করবো জয়''।

জানা গেছে বাল্যবিবাহসহ সামাজিক নানা অসঙ্গতি সম্পর্কে সচেতনতা তৈরি করাই এ নাটকের মূল বিষয়। নাটকে ঈশানার বিপরীতে কাজ করছেন সাব্বির আহমেদ।

এই প্রসঙ্গে ঈশানা বলেন, 'এর আগে এমন চরিত্রে কাজ করা হয়নি। নাটকের গল্প খুবিই সুন্দর। সামাজের নানা সমস্যা তুলে ধরার পাশাপাশি এই বিষয়গুল কিভাবে আমাদের সম্পর্কের উপর প্রভাব ফেলে সেটি তুলে ধরা হবে। কাজটি করে বেশ আনন্দ পাচ্ছি। আশা করি দর্শকদেরও নাটকটি ভালো লাগবে।''

ইআর