এবার তোর কি হবে রে মারিয়া!এবার কি হবে রে তোর বিদেশিনীতে রুপান্তর হলে কেমন হবে? বিদেশিনী এক নায়িকাকে এই ডায়ালগ দিতে দেখা যেতে পারে এবার এক নাটকে। ইরেশ যাকের, মৌসুমী হামিদ ও এক বিদেশিনী লিয়েনির অভিনয়ে ঈদে দেখা যাবে নাটক 'কোথায় পাবো তারে' ।

এবার ঈদের একটি নাটকে আমেরিকান এক নাগরিককে দিয়ে অভিনয় করালেন নির্মাতা আশুতোষ সুজন।

'কোথায় পাবো তারে' নামে এ নাটকে লিয়েনি নামে এই আমেরিকান অভিনয় করেছেন ইরেশ যাকের এবং মৌসুমী হামিদের সঙ্গে।

নির্মাতা জানান, নাটকের গল্পে দেখা যাবে লিয়েনি ঢাকায় আসে এক যুবকের খোঁজে। তাকে এ কাজে সহযোগিতা করে ইরেশ যাকের। এ নিয়েই নাটকের গল্প এগিয়ে যাবে।

আসছে ঈদে নাটকটি এসএটিভিতে প্রচার হবে বলে জানান নির্মাতা।

ইআর