কোন ঈদের অনুষ্ঠানে কিশোরদের নিয়ে এই প্রথম নির্মিত হলো নাটক। ছয় পর্বের নাটকটির নাম পিটি রতন সিটি খোকন। পলাশ মাহবুবের কিশোর উপন্যাস পিটি রতন সিটি খোকন থেকে নাট্যরূপ দিয়েছেন লেখক নিজেই। পরিচালনা করেছেন লিটু সোলায়মান।
এতে অভিনয় করেছেন আমিরুল ইসলাম চৌধুরী, হাসান মাসুদ, মনিরা মিঠু, মাজনুন মিজান, আনোয়ার শাহী, মাহমুদ মলি। এছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছে গোকুলপুর হাইস্কুলের একদল শিক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে চারজন অভিনয় করছে নাটকের গুরুত্বপূর্ণ চারটি চরিত্রে।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





