লাক্স-চ্যানেল আই সুপারস্টার তারকা মেহজাবীন ও অভিনেতা মিশু সাব্বিরকে এবার অ্যাসিড বিরোধী সচেতনমূলক একটি খণ্ড নাটকে দেখা যাবে। নাটকটির দৈর্ঘ্য ১৫ মিনিট। ‘ঝলসানো গল্প’ নামের নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও।

অ্যাসিড-সন্ত্রাস রুখতে প্রয়োজন মানুষের সচেতনতা। তাই অ্যাসিড-সন্ত্রাস বিরুদ্ধে মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই এই নাটকটি নির্মাণ করা হয়েছে।

‘ঝলসানো গল্প’ নাটকটি ডিসেম্বরের মাঝামাঝির দিকে এনটিভি-তে প্রচারিত হবে।

জেআই