বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল ভিড়ের মধ্যে শ্লীলতাহানির শিকার হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই অভিনেত্রীর আপকামিং তামিল সিনেমা ‘পুলি’-এর অডিও রিলিজ অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে।

চেন্নাইয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রিয় অভিনেত্রীকে একঝলক দেখতে ভক্তদের উপচেপড়া ভিড় ছিল।

সেই সময়ই কিছু ব্যক্তি নিরাপত্তারক্ষীদের ঠেলে নায়িকার একেবারে সামনে চলে যায়।

কয়েকজন নায়িকার গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে। দর্শকদের এমন ব্যবহারে মেজাজ হারান কাজল। প্রচণ্ড চেঁচামেচি করতে করতেই অনুষ্ঠান থেকে বেরিয়ে যান।

অভিনেত্রীর অভিযোগ, ভিড়ের মধ্যে কেউ বা কারা তার শ্লীলতাহানির চেষ্টা করছিল। এর আগে কাজলের মতোই তিক্ত অভিজ্ঞতা হয়েছিল অভিনেত্রী নাগমারও।

লোকসভা ভোটের আগে মিরাটে একটি জনসভায় একইভাবে শ্লীলতাহানির শিকার হন নাগমা। পুলিশে অভিযোগও জানান নাগমা।

এমকে