শাকিব খান ও পরীমনির অভিনীত জুটির প্রথম চলচ্চিত্র ‘ধূমকেতু’ মুক্তি পাওয়ার আগেই নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ জুটি।

ছবিটির নাম ‘যুবরাজ’। এটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। সম্প্রতি প্রথমে পরীমনি এরপর শাকিব খান ছবিটিতে চুক্তিবদ্ধ হোন।

চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন কিং খান খ্যত শাকিব। এর চরিত্রে সমান গুরুত্ব থাকছে পরীমনিরও। এছাড়াও চলচ্চিত্রটির একটি চরিত্রে দেখা যেতে পারে মডেল ও অভিনেত্রী মৌসুমী হামিদকেও।

জেআই