আরবী ভাষা শিখছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার৷ থ্রিলারধর্মী নতুন চলচ্চিত্র ‘এয়ারলিফট’ এর জন্য তার এই ভাষা শিক্ষা।
কলকাতা ২৪X৭ জানায়, বলিউডের যে সব অভিনেতা মেথড এ্যাক্টিংয়ের নিয়মকানুন অক্ষরে অক্ষরে মেনে চলেন, অক্ষয় তাদের অন্যতম৷ তাই সিনেমার প্রয়োজনে আরবী ভাষা শেখায় কোনো শর্টকার্টে না গিয়ে সরাসরি ভাষা শিক্ষার পাঠ নিচ্ছেন তিনি৷
রাজা কৃষ্ণা মেনন পরিচালিত ওই এ্যাকশন থ্রিলারে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে নিমরত কউরকে৷ এ চলচ্চিত্রে অক্ষয়ের চরিত্রের নাম রঞ্জিত কাটোয়াল৷ পেশায় ধনী ব্যবসায়ী৷ নিজেকে ভারতীয় অপেক্ষা কুয়েতী হিসেবে ভাবতেই তিনি ভালেবাসেন৷ আর এ চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতেই তার আরবী শেখা৷
‘এয়ারলিফট’ প্রযোজনা করছেন ভূষণ কুমার৷
এএইচ





