শিরোনাম দেখে চোখ কপালে উঠতেই পারে। ভাবছেন কারিনা কাপুর খান লন্ডনে জনসমক্ষে ধূমপান করতে গেলেন কেনো? সাইফ আলি খান তার ৪৪তম জন্মদিন কাটাতে তাকে নিয়ে উড়াল দিয়েছিলেন সেখানে। তারা উঠেছিলেন ক্ল্যারিজ হোটেলে। সেখানে নবাব দম্পতির খাওয়া-দাওয়ার পাশাপাশি কারিনার ধূমপানের একটি স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারিনা নাকি লন্ডনে বেশিরভাগ সময়ই ধূমপান করেছেন। মাঝে মধ্যে সিগারেট হাতে নিয়েই ফোনে কথা বলতে বলতে বাইরে এসে উত্তেজিত হয়ে পড়েছিলেন ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী। তবে অপর প্রান্তে কে ছিলেন তা জানা যায়নি।
ওই সময় এক ভক্ত ছবি তুলতে চাইলেও কারিনা না করে দেন। অবশ্য কিছুক্ষণ পরেই ভক্তের আবদার মিটিয়েছেন বেবো (কারিনার ডাকনাম)।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





