এই এক সালমান খান বরাবরই বিভিন্ন ইস্যুতে নিজের অবস্থান জানিয়ে দেন তিনি৷এবার তাই নিজের মতামত জানিয়ে দিলেন মার্কিন নির্বাচন নিয়ে। টুইট করে ডেমোক্র্যাট প্রার্থী হিলারিকেই সমর্থন জানালেন এই বলিউড তারকা৷ মানুষের হয়ে কাজ করার জন্য সৃষ্টিকর্তা যেন তাঁকে সামর্থ্য জোগায় সে প্রার্থনা করে তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন৷

Salman Khan ✔
Hope you win. May god give you the strength to follow the constitution and human values. All the best.#HillaryClintonforpresident

কিন্তু ভারতের কট্টর হিন্দুত্ববাদীরা ট্রাম্পের জয় কামনা করছেন৷ ট্রাম্পই যাতে হোয়াইট হাউসের মসনদে বসেন তার জন্য এখানে যজ্ঞও করেছেন হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন ৷ কাজেই সলমনের এই টুইট তাঁদের খুব একটা খুশি করবে না৷ এর আগে পাকিস্তানি শিল্পীদের হয়ে কথা বলতে গিয়ে এঁদের বিরাগভাজন হয়েছিলেন বলিপাড়ার ‘ভাইজান’৷

জেড