বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) এবার ৫টি গরু কুরবানি করবেন চিত্রনায়িকা নায়িকা পরীমনি।
তিনি ২০১৬ সালে বিএফডিসিতে প্রথম পশু কুরবানি করেন। ১ম বছর ১টা, পরের বছর ২টা, ৩য় বছর ৩টা, ৪র্থ বছর ৪টা এবং এবার ৫ম বছর ৫টি গরু কুরবানি করছেন তিনি।
অসচ্ছল ও কম আয়ের শিল্পীদের জন্যই পরী এই কুরবানি দিয়ে আসছেন। পরীমনি জানান, গত কয়েক বছর ধরে এফডিসিতে কোরবানি দিয়ে আসছেন তিনি। এবার করোনা মহামারির কারণে কোরবানি নিয়ে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই এ বছর পাঁচটি গরু কোরবানি দিবেন তিনি।
উল্লেখ্য, গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছিল পরীমনি অভিনীত সর্বশেষ চলচ্চিত্র। বর্তমানে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ মুক্তির অপেক্ষায় আছে।
এএস





