ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নির্মাতা অনন্য মামুন। সম্প্রতি অস্তিত্ব সিনেমার দৃশ্যধারণের কাজ শেষ করেছেন এ নির্মাতা।
এতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন শুভ-তিশা। সব কিছু ঠিকঠাক থাকলেও এ সিনেমা নির্মাণের শেষ পর্যায়ে এসে নিজের ব্যবহৃত গাড়িটি বিক্রি করতে বাধ্য হয়েছেন নির্মাতা মামুন।
এ প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘পাগল না হলে নাকি কেউ সিনেমা বানায় না। কথাটা আমি কোনো দিন বিশ্বাস করতাম না। আজ করলাম। কারণ আমি যখন গল্প লেখক ছিলাম (২০০৮) তখন এ গাড়িটি কিনেছিলাম।
জীবনে অনেক সমস্যা গেছে কোনো দিন গাড়ি বিক্রয় করি নাই। অস্তিত্ব সিনেমার জন্য আজ তাও বিক্রি করলাম।’
সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে এ সিনেমার ট্রেইলার। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে শুভ তিশা ছাড়াও আরো অভিনয় করেছেন, সুব্রত, সুজাতা, জোভান, সৌমি, বাদল, ডন প্রমুখ।
২০০৬ সালে সোহানুর রহমান সোহানের কথা দাও সাথি হবে সিনেমার কাহিনিকার ও সংলাপ রচয়িতা হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন অনন্য মামুন।
অনন্য মামুন পরিচালিত প্রথম চলচ্চিত্র মোস্ট ওয়েলকাম। এরপর তিনি কলকাতার পরিচালক অশোক পতির সঙ্গে আমি শুধু চেয়েছি তোমায় সিনেমাটি নির্মাণ করে আলোচনায় আসেন।
এসএইচ





