মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আয়োজনে হোয়াইট হাউজে নৈশভোজে যাবার আমন্ত্রণ আগেই পেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে ব্যস্ত শিডিউলের কারণে সেখানে তিনি যাবেন কিনা সেটি নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে নৈশভোজে অংশগ্রহণের বিষয়টি নিজেরই নিশ্চিত করেছেন ‘কোয়ান্টিকো’ অভিনেত্রী।
টুইটারে প্রিয়াঙ্কাকে একজন জিজ্ঞাস করেছিলেন, ৩০ এপ্রিল হোয়াইট হাউজে নৈশভোজে তিনি যাবেন তিনি। উত্তরে প্রিয়াঙ্কা বলেছেন, হ্যাঁ, আমি নৈশভোজে অংশ নেব।
আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অ্যালেক্স প্যারিশ চরিত্রে অভিনয় করে হলিউডে বেশ প্রশংসিত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ।
প্রিয়াঙ্কার পাশাপাশি অংশ নেবেন হলিউড অভিনেতা উইল স্মিথ ও জাডা পিঙ্কেত স্মিথ, কেরি ওয়াশিংটন, সন্ধা রাইমস, কিম কার্দাশিয়ানের মডেল বোন কেনডাল জেনার ও আরো অনেকে। খবর: এনডিটিভি।
এআই





