মা হতে চান কারিনা কাপুর। তবে দু-তিন বছরের আগে নয়। ‘বজরঙ্গী ভাইজান’-এর সাফল্যে উচ্ছ্বসিত কারিনা সংবাদ সংস্থা একথা জানান।
২০১২-র অক্টোবরে বিবাহ সূত্রে আবদ্ধ হন সাইফ-করিনা। পাঁচ বছরের প্রেম পরিণতি পায়।
কিন্তু বিয়ের পরও বছর ৩৪-এর এই বলিউড অভিনেত্রী বাণিজ্যিক, বিনোদনমূলক সহ সব ধরনের ছবিতেই সাফল্যের সঙ্গে অভিনয় করে চলেছেন।
করিনা বলেছেন, বিয়ে হয়ে গেলেও আমি বাণিজ্যিক সহ ভাল বিনোদনমূলক ছবি করার সিদ্ধান্ত নিই।
এতে ভারসাম্য রাখা বেশ কঠিন। একজন অভিনেত্রীর সব ধরনের ছবিতে কাজ করা জরুরি, বলেছেন ‘জব উই মেট’-এর নায়িকা।
কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন, তাঁর অভিনয় কেরিয়ার নিয়ে আশাবাদী তাঁর শ্বাশুড়ি-মা শর্মিলা ঠাকুরও।
এআই/





