কিছুদিন আগেই ঢাকার চলচ্চিত্রে নিয়মিত হওয়ার ঘোষণা কিছুদিন আগেই দিয়েছেন বাংলা ছবির আলোচিত খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল।মেয়ে অলিজার পরিচালনায় ফিরছেন বলে জানিয়েছেন তিনি।
পাশাপাশি সিনেমা পাড়ার মানুষদের বিভিন্ন অনুষ্ঠানেও তাকে দেখা যাচ্ছে তাকে এখন।এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । এ নির্বাচনে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলকে নীতিগত সমর্থন দিয়ে তাদের পাশে থেকেও রয়েছেন আলোচনায়।
পরিচালক এফআই মানিক ‘চাচ্চু’ ছবির সিক্যুয়াল নির্মাণ করবেন বলে জানিয়েছেন।এতে অভিনয় করার কথা রয়েছে ডিপজলের।এই অভিনেতার নিজস্ব প্রযোজনা সংস্থা থেকেও একাধিক ছবি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ডিপজল কন্যা অলিজা। ‘মন পবনের নাও’ নামে বাইরের প্রযোজকের একটি ছবিতেও অভিনয় করতে দেখা যাবে ডিপজলকে।
ডিপজল জানান, নানা জটিলতার কারণে এতদিন ছিলাম না। এবার কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। তার ফিরে আসার খবরকে ইতিবাচক ভাবে গ্রহন করেছেন বড় পর্দার বাসিন্দারা । ঢাকার ছবির বর্তমান অবস্থার উন্নতিতে ডিপজন ভুমিকা রাখবেন বলে মনে করেন তারা।
নাজিব





