আবারো গায়ে শাড়ি জড়ালেন বলিউড তারকা শাহরুখ খান। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে তাকে এই বেশে দেখা যায়। এর আগে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির প্রচারেরে জন্যে গায়ে শাড়ি জড়িয়ে ছিলেন শাহরুখ।

শাহরুখ খান মানেই নতুন কিছু। তবে এভাবে নারীর বসনে দর্শকদের সামেন হাজির হবেন এটা কেউ ভাবতে পারেননি। সম্প্রতি টেলিভিশন শো ‘ইন্ডিয়া পুছেগা সবসে শানা কৌনে’ অনুষ্ঠানে শাহরুখকে দেখা যায় শাড়ি গায়ে। মূলত অনুষ্ঠানের মঞ্চেই শাহরুখ শাড়িটি গায়ে জড়ান। এসময় তাকে সাহায্য করেন একদল নারী। মজার ব্যাপার হলো শাড়ির আঁচল থেকে কুঁচি, সবকিছু ঠিক ঠাক ভাবেই পরেছেন বলিউডের এই বাদশা।

তবে জন সম্মুখে গায়ে শাড়ি জড়িয়ে শাহরুখ তার ভক্তদের কাছে পৌঁছে দিয়েছেন নারীর ক্ষমতায়নের জরুরী এক বার্তা। শাহরুখ মূলত নারীর ক্ষমতায়নে বিশ্বাসী এবং এভাবেই তিনি নারীদের প্রতি সমর্থন ও সম্মান জানাতে চেয়েছেন।

জেআই