ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রেমকাহিনী সবার জানা। এ জুটি অতিতে তা স্বীকার না করলেও এবার নিজমুখেই কথাটি স্বীকার করলেন বিরাট প্রেমিকা।
বলিউড লাইফের খবর, অবশেষে বিরাটের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেছেন ‘পিকে’খ্যাত অভিনেত্রী আনুশকা শর্মা।
আনুশকা জানিয়েছেন, সেই পিচ্চিকাল থেকেই এক-অপরকে চিনতেন তারা। এরপর শ্যাম্পুর বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করার পর তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মিস শর্মা বলেন, ‘আমি বিরাটের সঙ্গে সম্পর্কে আছি এবং সেই সম্পর্ককে আমি মন থেকে সম্মান করি। তবে এটা নিয়ে কথা না বলার একটাই কারণ, আমরা দু’জনেই জানি না এর শেষটা কোথায়।’
আনুশকার প্রেমিক বিরাটও গত বছর একটি অনুষ্ঠানে একই কথা বলেছিলেন। তিনি জানান, মিডিয়া তো দেখছেই তার ও আনুশকার মধ্যে কী চলছে। এটা নিয়ে তিনি কোনো কথা বলতে চান না।
তাহলে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে, প্রেম নিয়ে দু’জনেই বেশ সিরিয়াস।
এমকে





