অভিনয় করা মোটেও সহজ কাজ নয়। এতে যেমন আনন্দ আছে তেমনি কষ্টও আছে। এই যেমন অভিনয় করতে গিয়ে হাতে আঘাত পেলেন সোনাক্ষি সিনহা। আর এ দুর্ঘটনাটি ঘটে বনি কাপুরের নতুন ছবি ‘তিভার’ এর সেটে।
টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, ‘তিভার’ ছবির একটি দৃশ্যে একজন গুণ্ডা সোনাক্ষির হাত চেপে ধরে। কিন্তু দৃশ্যটি চিত্রায়নের সময় শক্ত করে হাত চেপে ধরায় আঘাত পান সোনাক্ষি। এমনকি রক্তও বের হয়।
এর আগেও অভিনয় করতে গিয়ে কয়েকবার আঘাত পান শত্রুঘ্ন কন্যা। তাই এখন আঘাতকে অভিনয়ের অংশ ধরে নিয়েছেন ২৬ বছর বয়সী এ অভিনেত্রী।
‘তিভার’ ছবিতে মথুরার গোকুলের একটি সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করছেন সোনাক্ষি। আর তার বিপরীতে অভিনয় করছেন বনি কাপুরের ছেলে ও ‘গুন্ডে’ খ্যাত অভিনেতা অর্জুন কাপুর।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
আঘাত পেলেন সোনাক্ষি
অভিনয় করা মোটেও সহজ কাজ নয়। এতে যেমন আনন্দ আছে তেমনি কষ্টও আছে। এই যেমন অভিনয় করতে গিয়ে হাতে আঘাত পেলেন সোনাক্ষি সিনহা। আর এ দুর্ঘটনাটি ঘটে বনি কাপুরের নতুন ছবি ‘তিভার’ এর সেটে। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, ‘তিভার’ ছবির একটি দৃশ্যে





