আসিফ-ন্যান্সির দ্বিতীয় দ্বৈত ‘সন্দেহ’ নিয়ে সন্দেহ কেটেছে। গেল প্রায় ছ’মাস ধরে এই অ্যালবামটির রেকর্ডিং এবং মুক্তির বিষয়টি নিয়ে নানা সন্দেহ ছড়িয়েছে সংগীতাঙ্গনে। অতঃপর আসিফ-ন্যান্সি দু’জনেই ‘সন্দেহ’ নিয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন।
দু’জনেই বলেছেন, এটা আমাদের টেকনিক্যাল প্রবলেম। তাই ‘সন্দেহ’ শীর্ষক কোন অ্যালবাম আর হচ্ছে না। এতদিন আমরা দু’জনেই অ্যালবামটি নিয়ে সিদ্ধান্ত হীনতায় ভুগছিলাম। অতঃপর শনিবার দু’জনেই সিদ্ধান্ত নিয়েছি অ্যালবামটি থেকে সরে আসার।
আসিফ-ন্যান্সির প্রথম দ্বৈত অ্যালবাম ‘ঝগড়ার গান’। মুক্তি পেয়েছিল গত ঈদে আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে। অ্যালবামটি ফিজিক্যালি খুব বেশি না চললেও ডিজিটালি (মুঠোফোনে) কাটতি বেশ সন্তোষজনক এখনও। মূলত প্রথম অ্যালবামের কাঙিক্ষত সফলতার সূত্র ধরে গেল ছয় মাস আগেই নিজেদের দ্বিতীয় অ্যালবাম ‘সন্দেহ’র নাম ঘোষণা দেন আসিফ-ন্যান্সি।
যে অ্যালবামের জন্য ১০টি গান এরই মধ্যে তৈরি করেছেন সুরকার-সংগীত পরিচালক মনোয়ার হোসেন টুটুল। মাঝে অনেকবার এ অ্যালবামটি প্রকাশের কথা এবং বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন উঠেছে। তবে শেষতক বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জনটিই সত্যি হলো। এ প্রসঙ্গে আসিফ ও ন্যান্সি দু’জনই জানিয়েছেন, আপাতত ‘সন্দেহ’ আর হচ্ছে না।
ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
বিনোদন
আসিফ-ন্যান্সির ‘সন্দেহ’ হচ্ছে না