আগামী ৪ মার্চ মুক্তি পাচ্ছে কাজী হায়াৎ পরিচালিত চলচ্চিত্র 'ছিন্নমূল'।ছবির কাহিনী গড়ে উঠেছে পতিতা পল্লীতে বেড়ে ওঠা এক তরুণকে কেন্দ্র করে।
সে ঢাকায় এসে বোমা সন্ত্রাসের সঙ্গে জড়িয়ে পড়ে। পেটের তাগিদেই সে এসব অপকর্মে লিপ্ত হয়। একসময় সে পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ তার জন্ম পরিচয় খুঁজতে গিয়ে কঠিন এক সত্যের মুখোমুখি হয়।
গ্রেফতার হওয়া তরুণের জন্ম পরিচয় ও নাগরিকত্ব নিয়ে জন্ম নেয় নানা প্রশ্ন। ঘটে নানা ঘটনা। এমন কাহিনী নিয়ে নির্মিত ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন, কাজী মারুফ ও অরিন।
পরিচালক কাজী হায়াৎ বলেন,'এটি আমার ৫০তম চলচ্চিত্র। এজন্য ব্যতিক্রমী একটি ছবি নির্মাণ করতে চেয়েছি। গল্প ও চিত্রনাট্যের জন্য বেছে নিয়েছি সমাজের বাস্তব চিত্রকে। আমার বিশ্বাস, ছবিটি দর্শকদের যাপিত জীবন নিয়ে নতুন করে ভাবাবে।'
ওএফ





