বেশ কয়েক বছর বিরতির পর নিজের অডিও এ্যালবামে নিয়ে ফিরছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা। জানা গেছে আসছে পহেলা বৈশাখে অডিও প্রযোজনা সংস্থা জি-সিরিজ থেকে এ্যালবামটি প্রকাশের প্রস্তুতি চলছে।
এ প্রসঙ্গে জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ বলেন, ‘সব কিছু ঠিক থাকলে পহেলা বৈশাখেই বাজারে আসবে মিলার এ্যালবাম। এতে সঙ্গীত পরিচালনা করেছেন হৃদয় খান, আরফিন রুমি ও মিলা নিজে।
এ্যালবামের নাম এখনো চূড়ান্ত হয়নি।’ তিনি আরও বলেন, এ্যালবামের বিষয়ে বিস্তারিত জানাতে শীগ্রই সংবাদ সম্মেলন আয়োজন করে জানানো হবে।
ইআর





