পেট্রোল বোমা হামলাকে ধিক্কার জানালেন এবং প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করলেন চলচ্চিত্রকর্মীরা। বিএফডিসির সামনে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজেটের ব্যানারে চলচ্চিত্র সংশ্লিষ্টরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে ঐক্যজোটের নেতারা প্রেট্রোলবোম হামলাকারীদের ধিক্কার জানান এবং অবিলম্বে পুড়িয়ে মানুষ হত্যার রাজনীতি বন্ধের আহবান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব হাসান ইমাম, পরিচালক সমিতির সভাপতি দেলওয়ার জাহান ঝন্টু, সহ-সভাপতি সোহানুর রহমান সোহান, মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান, চিত্রনায়ক জায়েদ খান, ইমন, নায়িকা ববি, অভিনেতা আলীরাজ, সুব্রত প্রমূখ।
চলচ্চিত্র ঐক্যজোটের নেতা ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি দেলওয়ার জাহান ঝন্টু বলেন, ‘শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কোনো বয়সের মানুষই রক্ষা পাচ্ছে না এই পেট্রোলবোমা থেকে। এগুলো কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না। আমাদের অনুরোধ আপনারা আপনাদের দাবি দাওয়া আদায়ের জন্য সুস্থ রাজনীতি করুন।’
চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘এই দেশে খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি। তারা রাজনীতির মারপ্যাচ বোঝেনা। তার কখনই ক্ষমতার ভাগ চায় না। তাদেরকে ব্যবহার করে, তাদেরকে পুড়িয়ে হত্য করে যারা রাজনীতি করছে তাদের আমরা ঘৃণা করি। এই রাজনীতি অবিলম্বেই বন্ধ হওয়া উচিত।’
এফডিসির সামনে আধা ঘণ্টা মানববন্ধন করা হয়। মুশফিকুর রহমান গুলজার আনুষ্ঠানিকভাবে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করেন।
জেআই





