শারীরিকভাবে ফিট নন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। তাইতো  পিছিয়ে গেল তরুণ নির্মাতা সৈকত নাসির পরিচালিত ‘তালাশ-দ্য ক্রাইসিস’নামের ছবির শুটিং।

চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবিতে অভিনয় করবেন বাপ্পি, বিপাশা কবির এবং এবিএম সুমন। চলতি মাসের প্রথমদিন থেকে ছবিটির শুটিং শুরুর কথা থাকলেও ছবির নায়ক বাপ্পি পুরোপুরি ফিট না থাকায় শুটিং পিছিয়ে গেছে। নায়কের অসুস্থতা ও বৃষ্টির কারণে শুটিং পেছানো হয়েছে। এ কারণে ঈদের পরেই ছবির শুটিং শুরু হবে।

ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এদিকে গেল বছর ঈদে বাপ্পির 'আই ডোন্ট কেয়ার' ছবিটি মুক্তি পেলেও। আসন্ন রোজার ঈদে বাপ্পির কোন ছবি মুক্তি পাচ্ছেনা এমনটাই জানা গেছে।

ইআর