নায়িকা থেকে এবার মিউজিক ভিডিওর মডেল হতে চলেছেন হ্যাপি। 'জানি তুমি আসবে ফিরে' শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন হ্যাপী।
গানটিতে কণ্ঠ দিয়েছেন ফাহিম এবং কনা। জানা গেছে আগামী ২১ মার্চ গানটির মিউজিক ভিডিওর শুটিং হবে ঢাকার পুবাইলে।
এই গানটির মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন রাশেদ মজুমদার। নায়িকা থেকে মিউজিক ভিডিওর মডেল হওয়াটা চলচ্চিত্রবোদ্ধরা এটিকে হ্যাপির ক্যারিয়ার ক্রাইসিস বলেই মনে করছেন!
ইআর





