অনেক আগেই ব্ল্যাক ব্যান্ড থেকে সরে দাড়িয়েছেন সংগীতশিল্পী জন কবির। এরপর তৈরি করেছেন নতুন ব্যান্ড ‘ইনডালো’। ইতিমধ্যে প্রথম অ্যালবামের কাজও প্রায় শেষ।

নাম ‘কখন কীভাবে এখানে কে জানে’। আসছে জুলাইয়ে জন ভক্তদের কাছে বিশেষ চমক হিসেবে প্রকাশ পাচ্ছে এটি।

জন বললেন, ‘আমাদের প্রথম অ্যালবামের কাজ শেষ। নামও ঠিক করে ফেলেছি। এখন প্রকাশের অপেক্ষা। এছাড়া আমরা গানগুলো নিয়ে নিয়মিত অনুশীলন করে যাচ্ছি।’

এই অ্যালবামে গান থাকছে ৮টি। এগুলো লিখেছেন জন ও জুবায়ের। শিরোনাম হলো, ‘কখন কীভাবে এখানে কে জানে’, ‘পাথরের আড়ালে ফুল’, ‘ক্যানভাস’, ‘অলীক’, ‘আন্তঃনগর’, ‘প্লাস্টিক’, ‘কে শুনবে’ও ‘অবশেষে’।

ইআর