ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে শুরু হয়েছে বিশ্ব বিখ্যাত সব অ্যানিমেটেড সিনেমা নিয়ে ‘ব্লুপ অ্যানিমেশন ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৪’। ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির (ডিইউএফএস) আয়োজনে  ছয়  দিনব্যাপী উৎসবটি চলবে আগামী ৮ই নভেম্বর পর্যন্ত।

উৎসবে মোট বিশটি ছবি প্রদর্শিত হবে। এর মাঝে উল্লেখযোগ্য হল ডেসপিকেবল মি, টিনটিন, ট্যাঙ্গলড, শ্রেক, আপ, মন্টু মিয়ার অভিযান, গ্রেইভ অফ দ্য ফায়ারফ্লাইজ ।  সেই সঙ্গে ডিজনি পিক্সারের বেশ কিছু স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রও প্রদর্শিত হবে। 

উৎসবের মূল টার্গেট দর্শক শিশু-কিশোররা, সবার জন্য উন্মুক্ত থাকবে উৎসবটি। এমনটাই জানালেন আয়োজকের একজন। প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। 

জেআই