এবারের ঈদে বলিউড কিং শাহরুখ খানের বেশ কয়েকটি ছবি রিলিজ হবে ভারতে প্রেক্ষাগ্রেহে।
রইস নামের এক চলচ্চিত্র তৈরি হচ্ছে বলিউড অভিনেতা শাহরুখ খানকে নিয়ে। ছবিতে শাহরুখ খানকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে।
কীভাবে একজন মদ ব্যবসায়ী ‘ডন’ হয়ে ওঠে এটাই দেখানো হবে ছবিতে। আগামী ঈদে ছবিটি মুক্তি পাবে কিন্তু তার প্রমো এবারের ঈদ থেকে দেখানো শুরু হয়ে গেছে।
ছবির পরিচালক রাহুল ঢোলাকিয়া। সিনেমায় শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান।
এআই/





