সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী টয়া এখন গ্যাংস্টার ! ভয় পাবার কিছু নেই, আসছে ঈদের একটি বিশেষ নাটকে এমন একটি চরিত্রে দেখা যাবে তাকে।

শারমীন হায়াত দীপা রচিত ও রুবায়েত মাহমুদ পরিচালিত ''সাম্রাজ্য'' নাটকে টয়াকে দেখা যাবে একজন ভয়ংকর গ্যাংস্টার হিসেবে।

এ প্রসঙ্গে টয়া বললেন,''আমাকে দর্শকরা সাধারণত একটু চঞ্চল,টমবয় টাইপের চরিত্রে দেখে অভস্ত্য। এই নাটকটিতে আমাকে একেবারেই ভিন্ন একটি চরিত্রে দেখা যাবে। আমি নিজেও চরিত্রটিতে অভিনয় করার সময় দারুণ উপভোগ করেছি। আশা করছি দর্শকরাও আমার এই নতুন লুক পছন্দ করবেন। নাটকটির কাহিনী অ্যাকশন-রোমান্টিক ঘরানার। আন্ডারওয়ার্ল্ড এর ঘটনা,সেই জগতের মানুষদের জীবন-ভালবাসা-বিশ্বাস-অবিশ্বাস দেখা যাবে ''সাম্রাজ্য'' নাটকটিতে।''

নাটকটিতে টয়া ছাড়াও আরও অভিনয় করেছেন নওশীন,নাঈম ও কুমকুম হাসান সহ আরও অনেকে। আসছে ঈদে গাজী টিভিতে প্রচারিত হবে নাটকটি।

ইআর