জনপ্রিয় টেলিভিশন তারকা সাক্ষী তানওয়ার ‘রানি মহল’ নামে নতুন একটি ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন।
সাক্ষি তানওয়ার একতা কাপুরের ‘কাহানি ঘার ঘার কি’ ধারাবাহিকের ‘পার্বতী’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা লাভ করেছিলেন। জানা গেছে, ভারতের টেলিভিশনের জন্য এইচবিওর জনপ্রিয় ধারাবাহিক ‘গেম অব থ্রন’ এর রিমেক হতে যাচ্ছে। আর এর নাম দেয়া হয়েছে ‘রানি মহল’।
ধারাবাহিকটি প্রচার করবে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন। সাক্ষী ড্রাগনদের মায়ের ভূমিকায় অভিনয় করবেন। জর্জ আর আর মার্টিনস এর উপন্যাস অবলম্বনে ‘গেম অব থ্রন’ ১৮৫৭ সালের সময়কে ঘিরে।
‘রানি মহল’ হবে খুব ব্যয়বহুল ধারাবাহিকগুলোর একটি। এর প্রতিটি পর্বের জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে পুরো ছয় মিলিয়ন ডলার।
ইআর





