ওয়েলকাম ব্যাক সিনেমার শুটিং চলাকালীন চোট পেয়েছেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। আনিস বাজমি পরিচালিত এই সিনেমার এক অ্যাকশনের দৃশ্যে অভিনয় করতে গিয়ে আহত হন তিনি।

একটি খবরে জানা গেছে, সিনেমার চিত্রনাট্য অনুযায়ী একটি ফাইটিং সিক্যুয়েন্সে আর্টিস্ট জনকে মারার কথা ছিল তার কাঁধে। কিন্তু তার বদলে সজোরে মারা ঘুসি গিয়ে লাগে জনের মাথায়। এরপর যন্ত্রণায় ছটফট করতে থাকেন জিসম খ্যাত এ অভিনেতা। এমনকি সেটে শেষ পর্যন্ত ডাক্তারও ডাকতে হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত শুটিং ছেড়ে বাড়ি চলে যান অসুস্থ জন।

পরে বাড়িতেও এক ডাক্তারের শরণাপন্ন হন জন। ওয়েলকাম ব্যাক সিনেমায় জনের সহ-অভিনয় শিল্পী অনিল কাপুর, নানা পাটেকর তাকে দেখতে তার বাড়িতে যান। তবে এখন ভালোই আছেন তিনি। ৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ওয়েলকাম ব্যাক সিনেমাটির।

জন আব্রাহাম ছাড়াও সিনেমায় আছেন শ্রুতি হাসান, শাইনি আহুজা, পরেশ রাওয়াল, অনিল কাপুর, নানা পাটেকর।

কেএইচ