সমসাময়িক নায়িকাদের মধ্যে কাজের ব্যাপারে বেশ চুজি ঢাকাই ছবির নতুন মুখ মিষ্টি জান্নাত। ক্যারিয়ারের শুরু থেকেই সংখ্যার থেকে মানে দিকে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।

ফলাফলটাও চোখে পড়ার মতো ২০১৪ সালে তার অভিনীত ‘লাভ স্টেশন’ ছবিটি মুক্তির পায়। সম্প্রতি মুক্তি পেয়েছে আরও অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ‘চিনি বিবি’ । দুটি ছবিতেই স্বীয় অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন মিষ্টি।

এবার বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার  একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সজল আহমেদ পরিচালিত ‘আমার প্রেম তুমি’ ছবির শুটিং এর জন্য বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন তিনি। ছবিতে মিষ্টির বিপরীতে রয়েছেন কলকাতার জনপ্রিয় নায়ক সোহম।

আজ বুধবার থেকে সেখানে ছবির শুটিং শুরু হবার কথা রয়েছে। এ সম্পর্কে মিষ্টি জান্নাত বললেন,’ ব্যাংককে আজ থেকে ১৬ জুন পর্যন্ত ছবিটির শুটিং চলবে। এরপর কলকাতায় ছবির বেশ কিছু অংশের শুটিং হবে। আশা করছি দর্শক আমার ও সোহমের জুটিকে পছন্দ করবেন।‘

ইআর