শাহিন সুমন পরিচালিত 'প্রবাসী ডন' ছবির মহরত উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সম্প্রতি এফডিসির চার নম্বর ফ্লোরে অত্যন্ত জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে তথ্যমন্ত্রী ছবির শুভ মহরত ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারি এনামুল হক কালু, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন এবং ছবির প্রযোজক ইউনূস রানা।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চলচ্চিত্রের অগ্রগতির কথা উল্লেখ করে এফডিসির উন্নয়নে সরকারের সদিচ্ছার কথা জানান। তিনি বলেন, বর্তমান সরকার চলচ্চিত্রের প্রতি আন্তরিক। চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালাতে সরকার বদ্ধপরিকর।
রানা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মীয়মান 'প্রবাসী ডন' ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সাইমন, পরীমনি, সুমিত, তিথি, অমিত হাসান, আলীরাজ, শিবা শানু, ডনসহ আরও অনেকে।
পরিচালক শাহিন সুমন জানান, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কায় ডন ছবির শুটিং হবে।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
'প্রবাসী ডন' ছবির মহরত
শাহিন সুমন পরিচালিত 'প্রবাসী ডন' ছবির মহরত উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সম্প্রতি এফডিসির চার নম্বর ফ্লোরে অত্যন্ত জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে তথ্যমন্ত্রী ছবির শুভ মহরত ঘোষণা করেন।





