পেশায় সিভিল ইঞ্জিনিয়ার হয়েও মনে প্রানে সংস্কৃতি অঙ্গনে যার বিচরণ লক্ষণীয় তিনি প্রকৌশলী মোঃ হাসানুল বান্না। সংস্কৃতির রাজধানী কুষ্টিয়ার ছেলে। বান্না নামেই তাঁর আবির্ভাব গানের জগতে।
খুব ছোট বেলায় বাবাকে হারানোর পর তিনি আবেগকে কলমের জবানে রূপ দিতে শুরু করেন কবিতায়। তাঁর লেখা নীল খাম ও তোমার হৃদয় পাঠ্য হলো না আমার নামে দুটি কার্ড কবিতা বই মেলায় প্রকাশিত হয়।
শান্তির আবাদ নামের একটি গজলের বই প্রকাশ করার মাধ্যমে গান লেখার হাতে-খড়ি হয় তাঁর। তাঁর প্রথম গান পাশে থেকো চিরদিন, ক্রস রোড, ব্যান্ডের গ্রাম বাংলা অ্যালবামে প্রকাশিত হয় সঙ্গীতা থেকে। ইঞ্জিনিয়ারিং পড়ালেখার পাশাপাশি যোগ দেন স্বপ্ন ব্যান্ড এ গীতিকার ও ম্যানেজার হিসেবে।
স্বপ্ন ব্যান্ডের প্রথম অ্যালবাম অসমাপ্ত ভালবাসা ডেড লাইন মিউজিক থেকে প্রকাশিত হয়। অ্যালবাম এর টাইটেল গান সহ অধিকাংশ গান তাঁর লেখা। এরপর শুধু এগিয়ে যাওয়ার গল্প। আশেকের সঙ্গীতে পরিমল এর আয়োজনে সঙ্গীতা প্রকাশ করে ফিরে আসা মিক্স অ্যালবাম, আর জে নিরব, আশেক ও আর জে আঁখি বান্নার লেখা গানে কণ্ঠ দেন।
রেডিও টুডেতে আর জে নিরবের গাওয়া যদি মেঘগুলো গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তী সময়ে পরিমল এর আয়োজনে বান্নার লেখা মিক্স অ্যালবাম প্রতিসরণ ফাহিম মিউজিক থেকে প্রকাশিত হয়। পড়ালেখা শেষে তিনি পেশাগত জীবনে প্রবেশ করার কারণে গান থেকে বেশ কিছুদিন দূরে ছিলেন। দীর্ঘ বিরতির পর এফ এ সুমনের দরদিয়া অ্যালবামে অনাথ মেঘ গানটি লেখেন এবং শ্রোতা জনপ্রিয়তা পায়।
সম্প্রতি নিউটনের সঙ্গীতে ভালবাসার সূত্রপাত অ্যালবামে বান্নার লেখা নীল আঁচল ও চাই গান দুটিতে কণ্ঠ দিলেন জনপ্রিয় রোদ্দুর হাসি গানের শিল্পী নীরব ও মেহেরপুরের উদীয়মান কণ্ঠ শিল্পী কামরুল।
স্বপ্ন ব্যান্ডের পরবর্তী অ্যালবাম এর কাজ চলছে। সেই সাথে বান্নার লেখা একক দুটি অ্যালবাম বান্নার সন্ধি-বিচ্ছেদ ও বান্নার বিভক্তি এর কাজও পুরোদমে চলছে সামনের দুই ঈদ উপলক্ষে। উল্লেখ্য যে, এই দুই অ্যালবামে চমক থাকবে বলে জানান এসময়ের প্রতিশ্রুতিশীল গীতিকার বান্না। আমরা সেই প্রত্যাশা নিয়ে উন্মুখ হয়ে আছি। আশা করি সকলের ভাল লাগবে।
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিনোদন
পেশায় ইঞ্জিনিয়ার নেশায় গান
পেশায় সিভিল ইঞ্জিনিয়ার হয়েও মনে প্রানে সংস্কৃতি অঙ্গনে যার বিচরণ লক্ষণীয় তিনি প্রকৌশলী মোঃ হাসানুল বান্না। সংস্কৃতির রাজধানী কুষ্টিয়ার ছেলে। বান্না নামেই তাঁর আবির্ভাব গানের জগতে। খুব ছোট বেলায় বাবাকে হারানোর পর তিনি আবেগকে কলমের জবানে





