যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে শুরু হলো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জাঁকালো আসর। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন হলিউড অভিনেতা নীল প্যাট্রিক হ্যারিস। এবারই প্রথম অস্কার উপস্থাপক হিসেবে দেখা যাচ্ছে তাকে।

৪১ বছর বয়সী এই মার্কিন তারকা শুরুতেই স্বদেশি গায়িকা আনা কেন্ড্রিককে নিয়ে গান গেয়ে শোনান। তাদের পরিবেশনা শেষে হাততালিতে মুখর হয়ে ওঠে ডলবি থিয়েটারের ৩ হাজার ৩০০ জন অতিথি।

এর আগে ডলবি থিয়েটার প্রাঙ্গণে ৫০০ ফুট দীর্ঘ লালগালিচায় তারকাদের ট্র্যাফিক জ্যাম লেগে গিয়েছিলো! অস্কারের ৮৭তম আসরে বাহারি সব পোশাক পরে এসেছেন নামি-দামি তারকারা।

আজ সোমবার সকাল সাড়ে ৬টায় অস্কার অনুষ্ঠান। স্টার মুভিজ চ্যানেলে এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে।

এএইচ